ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে উবারের বিল পরিশোধ করা যাবে

১৫ ফেব্রুয়ারি, ২০২২ ০১:২০  
আগামীতে উবারের গ্রাহকরা রাইড শেয়ারিংয়ের বিল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোসরোশাহীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ। আপাতভাবে টেসলার মতো উবারও কিছু কর্মপরিকল্পনা নিয়েছে। ট্রানজেকশন ফি কমানো এবং ক্রিপ্টোকারেন্সিকে আরও পরিবেশবান্ধব হওয়ার অপেক্ষা করবে কোম্পানিটি। উবার প্রধান বলেন, “আগামী উবার কি ক্রিপ্টো সমর্থন করতে যাচ্ছে। কিছু দিক থেকে এটা সত্যিই। যদি ফিস কমে এবং অধিক পরিবেশবান্ধব হয়, তাহলে আমি বলতে পারি আগামীতে উবারে ক্রিপ্টোর সম্পৃক্ততা দেখতে পারবেন। যদি উবার ক্রিপ্টোকারেন্সির যাত্রায় অংশ নেয়, তাহলে প্রতিষ্ঠানটি মাইক্রোসফট, এটিঅ্যান্ডটি এবং উইকিপিডিয়ার মতো সেইসব কোম্পানির সাথে যুক্ত হবে যারা অন্তত বিটকয়েন গ্রহণ করেছে। আর কিছু বড় কোম্পানি অপেক্ষা করছে। ডিবিটেক/বিএমটি